× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাময়িক বরখাস্ত এসআই মাসুদ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: মাসুদ শিকদার মোহাম্মদপুর থানার এসআইকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা মহানগর পুলিশ। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নিরযাতনের অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে খুঁজে পাওয়ায় তেজগাঁও বিভাগের উপ কমিশনারের ক্ষমতাবলে তাকে বরখাস্ত করা হয়।

এর আগে রাব্বিকে নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে মোহাম্মদপুর জোনের সহকারি কমিশনার কাজী ফারুক হোসেনকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

শনিবার সকালের দিকে তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার এসআই মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করেন। এরপর আরো তদন্তের পর চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার দুপুরে গণমাধ্যম শাখার উপ কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এসআই মাসুদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর আসাদগেট এলাকা থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে কর্মরত গোলাম রাব্বিকে আটক করে ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন এসআই মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। এরপর তাকে গাড়িতে তুলে রাত ৩টা পর্যন্ত মোহাম্মদপুরে বিভিন্ন রাস্তা ঘুরে বেড়ান এবং মারধর করেন। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন।

ঘটনার পরদিন রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এরপর সারাদেশে এ খবর ছড়িয়ে পড়লে আলোচিত হয় বিষয়টি। এরপর ১১ জানুয়ারি সোমবার সকালে এসআই মাসুদকে প্রত্যাহার করা হয়।

এদিকে গোলাম রাব্বিকে নির্যাতনের ঘটনার ৭দিন পার হলেও থানায় এখনও কোনো মামলা হয়নি। এমনকি ঘটনার পরদিনই রাব্বি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিলেও সেটি এখনও মামলা হিসেবে রুজু করা হয়নি। মামলা প্রসঙ্গে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, রাব্বির ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। উপরের অনুমতি পেলে রাব্বির দেওয়া অভিযোগপত্রটি মামলা হিসেবে রুজু করা হবে।

 


এ ক্যটাগরির আরো খবর..