× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

সামিয়া রহমান যোগ দিলেন নিউজ টুয়েন্টিফোরে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

বসুন্ধরা গ্রুপের সংবাদভিত্তিক নতুন টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোরে যোগ দিলেন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিয়া রহমান। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে চ্যানেলটিতে হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে যোগ দিয়েছেন।

সামিয়া রহমান টিভি সাংবাদিকতায় ক্যারিয়ার শুরু করেন একুশে টিভির মাধ্যমে।

চ্যানেলটির সূচনা লগ্ন থেকে তিনি সফলভাবে কাজ করেন। পরবর্তীতে এনটিভিতে কাজ করেন। নিউজ টুয়েন্টিফোরে যোগ দেয়ার আগ পর্যন্ত চ্যানেল ৭১-এর কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড প্রোগ্রাম এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

সামিয়া রহমান চাকরির পাশাপাশি সাংবাদিকতা সংক্রান্ত বিভিন্ন গবেষণামূলক কাজ করেন। ভিডিও কমিউনিকেশন, রেডিও এবং পরিবেশ নিয়ে তার কিছু গবেষণামূলক কাজ রয়েছে যেগুলো দেশের বাইরে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক।

নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে সামিয়া রহমান বলেন, ‘এটা আমার ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চ্যানেলটিকে সমৃদ্ধ করার আপ্রাণ চেষ্টা করবো। সবার কাছে দোয়া চাই, আমি যেন নতুন চ্যালেঞ্জে জয়ী হতে পারি।’


এ ক্যটাগরির আরো খবর..