সাবেক মেয়রের কুলখানিতে পদদলিতে ১৪জন হিন্দু নিহত হওয়ায় ঐক্য পরিষদের শোক

বিশেষ প্রতিবেদকঃ  চট্টগ্রামের রিমা কমিউনিটি সেন্টারে মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দীন চৌধুরীর জেয়াফতে পদ দলিত হয়ে সনাতন ধর্মাম্বলী ১৪ জন মৃত্যুবরণ করেন ও আহত হয়েছে শতাধিক।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় এক যুক্ত বিবৃতিতে তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আহতদের দ্রুত সু-চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে সরকারের কাছে জোর দাবী জানান। নেতৃবৃন্দ, ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে সেই দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।