সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নওগাঁর সাপাহারে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেন এর সভাপতিত্বে তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা,সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন সহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানের উপজেলা প্রশাসনের সকল দপ্তরের সকল কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জান টকি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।