সাপাহারে ছেলের লাঠির আঘাতে শাহনাজ বেগমের মৃত্যু

সাপাহারে ছেলের লাঠির আঘাতে শাহনাজ বেগমের মৃত্যু

প্রদীপ সাহা, সাপাহার ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা সদরের মানিকুড়া গ্রামে ছেলের লাঠির আঘাতে মায়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মা শাহনাজ বেগম (৪৫) ও ছেলে আরিফ (২৪) এর মধ্যে এনজিও এর কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে তার মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

এসময় ঘটনা স্থলেই মা শাহনাজ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে গ্রামের লোকজন অজ্ঞান অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তরিত করেন।

শাহনাজকে রাতেই রাজশাহী নিয়ে যাবার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। এবিষয়ে শুক্রবার সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে এবং লাশ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।