সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার, অন্যথায় সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের হুঁশিয়ারি

বিশেষ প্রতিবেদকঃ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সহিংতা ও উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।অন্যথায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বর্জন করার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার বিকেল সোয়া ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান আন্দোলনরতদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর।

ভিডিও ফুটেজ দেখে উপাচার্যের বাসভবনে হামলার পেছনে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে মামলায় আসামি করার কথা বলা হয় সংবাদ সম্মেলনে।কোটা সংস্কার দাবির আন্দোলন চলাকালে গত ৮ এপ্রিল রাতে ঢাবি উপাচার্যের বাসভবনে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

ভবনের ভেতরে তছনছ চালানোর পাশাপাশি বাইরেও গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ১০ এপ্রিল রাতে শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বাদী হয়ে মামলা চারটি দায়ের করে।

শিক্ষার্থীরা এই মামলায় ‘হয়রানির শিকার হওয়ার আশঙ্কায়’ প্রথম থেকেই মামলা প্রত্যাহারের দাবি তুলে আসছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।