× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা

সাতক্ষীরা পৌরসভায়  ২৯ ডিসেম্বর সোমবার সকালে পৌরসভা হল রুমে সাতক্ষীরা পৌরসভা  ও রূপান্তরের আয়োজনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ওয়ার্ড  দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও সদস্যদের নিয়ে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান।
সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।
রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় পৌরসভা কো-অডিনেটর সবুজ কুমার সাহা সঞ্চালনায় ও স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়, তিনি বলেন,অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌরসভার ৯ টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য ও সিএসও কতৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনাগুলো সকলের মাঝে উপস্থাপন করেন গোফরইম্প্যাক্ট প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জোহুরা খাতুন মীরা। জলবায়ু  পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা আলোচনার মাধ্যমে তুলে ধরা হয় ।
উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা গুলো অনুমোদন করা হয়।উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে পৌর বাসী জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম  হবে  বলে সকলে আশা করেন।


এ ক্যটাগরির আরো খবর..