× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
সাতক্ষীরায় জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী

 জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শুক্রবার সকালে শহরের আমতলা মোড় নিরিবিলি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সহ সমন্বয়ক শেখ তারিকুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল রউফ চেয়ারম্যান,  পৌর বিএনপির সদস্য সচিব তাসকিন আহমেদ চিসতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা, জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন সহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ’রা।
এসময় বক্তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, মধ্যবর্তী সময়ে নির্বাচন দিন, সকল দলের অংশগ্রহণ নিয়ে গণতন্ত্র ও সাধারণ মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিন,বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় দল বিএনপিকে বাদ রেখে একের পর এক নির্বাচন হচ্ছে সেখান থেকে ফিরে আসনে সকলে মিলে আমরা দেশ গড়ি।
বক্তারা আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং সাতক্ষীরা সহ সারা বাংলাদেশে জেলখানায় যে সকল বিএনপি নেতাকর্মীরা কারা বন্ধি রয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..