সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা: প্রতিমাসহ বসত ঘর ভাংচুর

গোপাল কুমার, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা: প্রতিমাসহ বসত ঘর ভাংচুর লুটপাট করা হয়েছে। মঙ্গলবার রাত আটার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। মোটরসাইকেল ও পিকআপযোগে আসা সন্ত্রাসীরা বেশ কয়েকটি বসত বাড়িসহ রাশ মন্দিরের তিনটি প্রতিমা ভাংচুর করে।

সন্ত্রাসীদের হামলায় যতীন বাউলিয়া (৩৭), গোবিন্দ বাউলিয়া (৪০), মিলন বাউলিয়া (১৮), মহানন্দ, পুর্নিমা, নগেন্দ্র, তপনসহ সাত/আটজন আহত হয়। হামলায় অংশ নেয়া সন্ত্রাসীরা এসময় কয়েকটি বাড়িতে লুটপাটও চালায়। খবর পেয়ে রাত ৯টার দিকে শ্যামনগর থানা থেকে পুলিশের বেশকিছু সদস্য ঘটনাস্থলে পৌছে।

স্থানীয় সুত্রে জানা যায় উত্তর কদমতলা গ্রামের শ্রীপদ মন্ডলের ছেলে পল্লব মন্ডলের নেতৃত্বে বংশীপুর থেকে আসা ষাট/সত্তর তরুন সরাসরি এ হামলায় অংশ নেয়। পল্লব মন্ডল শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এর মুন্সিগঞ্জ ইউনিয়ন শাখার সম্পাদকীয় পদে রয়েছে বলে জানা যায়। এদিকে ইউনিয়ন মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আকবর পাড়ের বাড়ি থেকে হামলায় অংশগ্রহণকারীদের ইট-পাটকেল সরবরাহ করা হয় বলেও স্থানীয়দের দাবি।

হামলার শিকার পরিবারের সদস্য সংবাদকর্মী পিন্টু বাউলিয়া জানান মঙ্গলবার রাত আটটার দিকে বহিরাগত সন্ত্রাসীরা তাদের গ্রামে ঢুকে তান্ডব শুরু করে। এসময় তারা তার আত্বীয় যতীন, গোবিন্দ (৪০) এবং মিলন বাউলিয়ার বসত ঘর সহ পাশের রাশ মন্দিরের কয়েকটি প্রতিমা ভাংচুর করে। তিনি অভিযোগ করেন প্রতিবেশী আকবর পাড় মেম্বরের বাড়ি থেকে ইট পাটকেলসহ হামলার রশদ সরবরাহ করা বলে তিনি বাড়িতে ফিরে জানতে পারেন। হামলার শিকার গোবিন্দ বাউলিয়া জানান, হামলাকারীরা ইট পাটকেল ছুড়তে ছুড়তে বাড়িতে ঢুকে পড়ে তার ভাইয়ের মেয়েকে উঠিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিতে যেয়ে তার ভাইসহ পরিবারের আট-দশ জন সদস্য আহত হয়।

স্থানীয় একাধিক সুত্র জানায় উত্তর কদমতলা গ্রামের শ্রীপদ মন্ডলের ছেলে পল্লব মন্ডল সুন্দরবন বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে পড়ুয়া যতীন বাউলিয়ার মেয়েকে মাঝমধ্যে উত্যক্ত করে। এরই ধারাবহিকতায় আগের দিন সোমবার ফুলতলা গ্রামের কয়েক তরুন পল্লবকে সর্তক করে। এসময় দু’পক্ষের মধ্যে বাদানুবাদের জেরে মঙ্গলবার রাত আটটার দিকে ১৫-২০ টি মটর সাইকেল ও দুটি পিকআপযোগে বংশীপুর এলাকা হতে ৬০-৭০ উঠতি বয়সী তরুন ফুলতলা গ্রামে হামলা করে।

স্থানীয়রা আরও জানায় আকবর পাড়ের ইন্ধনে তার শ^শুর বাড়ি বংশীপুর এলাকা থেকে ভাড়ায় আসা সন্ত্রাসীরা হামলাকালে যার যেভাবে পারে মারপিটসহ ব্যাপক ধংসযজ্ঞ চালায়। আকবর ও পল্লব ছাড়াও আলিম, রবিউল, আইনুল, খোকন, মিলন, ইয়াকুব, সুজন, সাইদুলসহ অন্তত ১০০ জন হামলায় অংশ নেয় বলেও দাবি তারে। ঘটনার পর শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদার নেৃতত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তবে স্থানীয়দের মধ্য তখন পর্যন্ত চরম উদ্বেগ আর উৎকন্ঠা ভর করেছিল।

লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল জানান, সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা এলাকায় আতংক ভর করেছে। ইতোমধ্যে কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে হামলার বর্ননা জানার চেষ্টা করছে। এদিকে হামলা বিষয়ে জানার জন্য ১ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর পাড়ের মুটোফোনে বার বার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। একইভাবে বন্ধ পাওয়া যায় পল্লব মন্ডলের ব্যহৃত মুটোফোন।

এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হুদা জানান, হামলার খবরে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। হামলার সাথে জড়িতদের চিহ্নত করে দ্রুত আইনের আওতায় নেয়ার ব্যবস্থা চলছে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।