× Banner
সর্বশেষ
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গে নতুন সরকারের মন্ত্রীদের শপথ বেনাপোল বিজিবি অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ পিতা-পুত্রর নিহত, আহত-১

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার আশাশুনিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন বাপ্পি সরকারের স্ত্রী শ্যামলী সরকার। নিহতরা হলেন- আশাশুনি উপজেলার বলাবাড়িয়া গ্রামের সুব্রত সরকার বাপ্পি (৩২) ও তার শিশু পুত্র পবিত্র সরকার তীর্য (০৪)।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের কোদন্ডা করানী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় বাস চালক ও বাসটিকে আটক করা হয়েছে। আটককৃত বাস চালক সাতক্ষীরা সদরের মোঃ মাফু মন্ডলের ছেলে নিজাম মন্ডল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাপ্পি তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যােগে আশাশুনি থেকে বাড়ি ফিরছিল। তারা কোদন্ডা করানী মোড় এলাকায় পৌঁছালে ঘোলা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাস (ঢাকা মেট্রাে জ ১১-১২৩৮) এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাপ্পী ও তার ছেলের মৃত্যু হয়। এসময় তার স্ত্রী গুরুতর আহত হন। আহত শ্যামলী সরকারকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, আমরা খবর পাওয়া মাত্র আমার টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে নিহত পিতা পুত্র ও গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে নিয়ে আসেন l
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, এ ঘটনায় ঘাতক বাসসহ চালককে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..