× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
বাংলাদেশ বিনির্মাণ

সাতক্ষীরায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এপিএ ২০২৪-২৫-এর আওতায় তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন  সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মেহেদী হাসান, জেলা নির্বাচন অফিসার হযরত আলী, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান সহ আরো অনেকে।
মতবিনিময় সভায় বক্তরা বলেন,৭১ এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর গণঅভ্যুত্থানে তরুণরাই নেতৃত্ব দিয়েছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলো না তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে।
বক্তারা আরো বলেন, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে আমাদের তরুণদের আধুনিক প্রযুক্তির সক্রিয়তা ও বিকাশকে কাজে লাগাতে হবে। নিজেদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তরুণরাই বিশ্বের বুকে বাংলাদেশের নেতৃত্ব দেবে। অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..