আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি গিয়াস উদ্দিন গ্রেফতার

আগৈলঝাড়ায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ি গিয়াস উদ্দিন গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ি কাজী গিয়াস উদ্দিনকে ঢাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে।

থানার এসআই তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার মোহম্মদপুর এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী কাজী গিয়াস উদ্দিনকে (৩০) গ্রেফতার করে ওই রাতেই আগৈলঝাড়া থানায় নিয়ে আসেন।

গ্রেফতারকৃত কাজী গিয়াস উদ্দিন আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের কাজী ফারুক আহম্মেদ এর ছেলে। কাজী গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় ১৬(১১)১২ মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দায়রা নং-১১৯/১৬ বিজ্ঞ বিচারক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায়ের দিন থেকে গিয়াস উদ্দিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।