শার্শায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শার্শায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শায় আইয়ুব হোসেন (৩৫) নামে ফেন্সিডিল মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগষ্ট) সকালে তাকে গ্রেফতার করে শার্শা থানা পুলিশ। গ্রেফতারকৃত আইয়ুব শার্শা থানাধীন সমন্ধকাটি গ্রামের মৃতঃ আবু তালেবের ছেলে।
পুলিশ জানায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান, আটক আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।