সাইকেলে ১০০ দেশ ভ্রমণ, চার নেপালি এখন বাংলাদেশে

মোঃমাসুদুর রহমান শেখ, জেলা প্রতিনিধি: ‘পরিবেশ রক্ষা করো- পৃথিবীকে বাঁচাও’- স্লোগানে বাইসাইকেল ৠালি নিয়ে চার নেপালি নাগরিক এসেছেন বাংলাদেশে। মানুষকে সচেতন করতে ৫ বছরে একশ’ দেশ ভ্রমণে বের হয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল ও বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশ করে ৠালিটি।

ৠালিতে রয়েছেন- নেপালের নাগরিক সুরেন্দ্র সরম, সরোজ গুরুং, ইয়াম গুরুং ও অজিত বড়াল।

৫ বছরে একশ’ দেশ সফরের উদ্দেশ্যে দুই বছর আগে ঘর ছেড়েছেন এ চার নেপালি যুবক। ইতোমধ্যে সাইকেল চালিয়ে ১৭টি দেশ ভ্রমণ করে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন তারা। বাংলাদেশে ১৩ দিন অবস্থানকালে মানুষকে সচেতনতামূলক পরামর্শের পাশাপাশি দেশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবেন।

পরে বাংলাদেশ হয়ে মায়ানমারে যাবেন নেপালি যুবকেরা। এভাবে বাকি দেশগুলোতে ঘুরবেন।

দলনেতা অজিত বড়াল বলেন, ‘আমাদের অসচেতনতায় পৃথিবী আজ হুমকির মুখে। আর আমরাই সচেতনতার মাধ্যমে পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারি। বিষয়টি মাথায় রেখে বিশ্ববাসীকে সচেতন করতে আমরা চার বন্ধু এ যাত্রায় নেমেছি। রাস্তায় রাস্তায় আমরা যাত্রা থামিয়ে পথচারীদের সচেতন করছি। এ কাজে অন্য ধরনের আনন্দ পাচ্ছি’।

অন্যদেরকেও এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।