সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিবি নারী সেলের বিক্ষোভ

সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে সিপিবি নারী সেলের বিক্ষোভ

দৈনিক প্রথম আলোর সাংবাদিক  রোজিনা ইসলামকে সচিবালয়ে নির্যাতন-নিপীড়ন ও নিঃশর্ত মুক্তির দাবিতে আজ  ১৮ মে বিকেল ৩ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি-নারী সেলের উদ্যোগে  বিক্ষোভ  অনুষ্ঠিত হয়।

সিপিবি নারী সেলের সদস্য লাকী আক্তারের সঞ্চালনায় এবং সিপিবির কেন্দ্রীয় নেতা এবং নারী সেলের সদস্য  মাকসুদা আক্তার লাইলীর সভাপতিত্বে  এই কর্মসূচীতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা লুনা নূর, যুব ইউনিয়নের সাধারণ  সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক  সুমাইয়া সেতু ও  সিপিবি নারী শাখা উত্তরের সদস্য লাভলী হক।

বক্তারা বলেন, মূলত স্বাস্থ্য বিভাগের  দূর্নীতির খবর  প্রকােশর জের ধরেই রোজিনা  ইসলামের উপর  এ হামলা  হয়েছে আজ জনগণের  কাছে  তা স্পষ্ট । নিয়োগে দলীয়করণ দূর্নীতির কারনে  অযোগ্য  অসৎ আমলারা  আজকে প্রশাসনের সর্বোত্র এ ধরনের  নৈরাজ্য  সৃষ্টি করছে।  এবং  যেহেতু  সরকারের  কোন জনভিত্তি নাই তাই  এ দূর্নীতিবাজ প্রশাসনিক কর্মকর্তাদের নির্ভর করে  তাকে ক্ষমতায় টিকে  থাকতে হচ্ছে । নেতৃবৃন্দ  অবিলম্বে  স্বাস্থ্যখাতে দুর্নীতির শ্বেতপত্র  প্রকাশের দাবী করেন। এবং  ন্যাক্কারজনক হামলার  দ্রুত বিচার  দাবী করেন।

বক্তারা আরও  বলেন,  দেশে বাকস্বাধীনতার উপর আঘাতের অন্যতম উদাহরণ রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনা। স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে রোজিনা ইসলামের অনুসন্ধানী সাংবাদিকতার কারনেই তাকে হয়রানি করে মিথ্যা মামলা দিয়েছে এই স্বৈরাচারী সরকার। অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দিয়ে বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে৷

সমাপনী বক্তব্যে মাকসুদা আক্তার লাইলী  বলেন,  দেশে আমলাতন্ত্রের উপর ভিত্তি করে সরকার অবৈধভাবে ক্ষমতায় ঠিকে থাকার ছক কষেছে। পেশাগত দায়িত্ব পালনকালে নজিরবিহীনভাবে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য একজন সাংবাদিককে হয়রানী করা অপরাধ। সচিবালয়ে লুটপাট ও দুর্নীতির চিত্র প্রকাশ করার জন্য রোজিনা ইসলামকে নির্যাতন করা, কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং গণমাধ্যমকে সরকারের কুক্ষিগত করার অপপ্রয়াস। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দিতে হবে।

সমাবেশ থেকে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি,.নির্যাতনকারী আমলাদের শাস্তি প্রদান, হবে, গণমাধ্যমের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা এবং  ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানানো হয়। সমাবেশে  আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ক্ষেতমজুর সমিতির  নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।