× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন ৭৯ জন

admin
হালনাগাদ: রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে নতুন করে আদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে ৭৯জনকে পদায়ন করা হয়েছে।

আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৭৯ জন সহকারী জজকে নিয়োগ করে পদায়নের আদেশ জারি করা হয়।

নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২২ জানুয়ারি নির্ধারিত জেলায় জেলা ও দায়রা জজের কাছে যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। ওই দিন চাকরিতে যোগ না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা চাকরিতে যোগ দিতে সম্মত হননি ধরে নিয়ে তাঁর নিয়োগপত্র বাতিল হিসেবে গণ্য হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো জানানো হয়েছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে ৭৯ জন নির্বাচিত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে ‘জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬’-এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..