সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষে রাণীনগরে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষে নওগাঁর রাণীনগর উপজেলায় লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে। লটারীর মাধ্যমে যে কৃৃৃৃষক নির্বাচত হচ্ছে সে কৃষক ধান দিতে পারবেন সরকারি ধাদ্য গুদামে। ধানে ন্যায্যমূল্যে কৃষকদের দিতে এই পদক্ষেপ গ্রহন করেছে উপজেলা প্রশাসন।

কৃষকদের লোকসান পূরণ করার লক্ষ্যে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য জেলা প্রশাসনের নির্দেশক্রমে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হচ্ছে। নির্বাচিত কৃষকদের বাড়ি গিয়ে সরকারি মূল্যে ধান ক্রয় করা হবে। এই কর্মসূচীর অংশ হিসেবে লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে গত কয়েক দিনে রাণীনগর উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন এর সভাপতিত্বে উপজেলার কাশিমপুর ইউনিয়নের ১২ জন কৃষক ও কালিগ্রাম ইউনিয়নের ৮২ জন কৃষকে পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্টিক টন করে ধান ক্রয় করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম সাইদী সবুজ খাঁন, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু, কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পরিষদের সকল সদস্য, স্থানীয় কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

চলতি মৌসুমে রাণীনগর উপজেলায় বোরো সংগ্রহ ২০১৯ মৌসুমে অভ্যন্তরীণ ভাবে ২৬ টাকা কেজি দরে ৫ শত ৩২ মেট্টিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে বলে জানা গেছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, পর্যায়ক্রমিক ভাবে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৫ শত ৩২ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ১ মেট্টিক টন করে ধান ক্রয় করা হবে। আমি আশা করি এই কর্মসূচির মাধ্যমে উপজেলার কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন। ধান ও চাল সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মকে মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।