সরকার বিজেএমসির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করছে-বস্ত্র ও পাটমন্ত্রী

বিজেএমসি’র আওতাধীন মিলসমূহ অনেক পুরাতন হয়ে গেছে। পূর্বের কোন সরকার মিলগুলোকে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেনি। তাই এসব মিলের উৎপাদন ক্ষমতা ৫০ ভাগের নিচে নেমে গেছে। এ কারণে দিন দিন এসব মিলের লোকসানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সরকার বিজেএমসির তিনটি মিল পরীক্ষামূলকভাবে আধুনিকায়নের কাজ হাতে নিয়েছে। এতে মিলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি লোকসানেরর পরিমাণও কমবে।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আজ নরসিংদীতে বিজেএমসি’র আওতাধীন ইউএমসি জুটমিলের আধুনিকায়নের কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার বিজেএমসির উৎপাদন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিজেএমসির অনিয়ম ও দুর্নীতি চিহ্নিত করে তা দূর করে মিলগুলোকে তদারকির ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংসদসদস্য তামান্না বুবলী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো: মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মো: নাছিম, অতি:সচিব আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।