সরকারী রেলওয়ের জায়গার মেহগুনী গাছ কেটে উজার

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বিশ্বাসের নামে কামারখালী সরকারী রেলওয়ের জায়গার মেহগুনী গাছ কাটার অভিযোগ পাওয়া যায়।

গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকালে কামারখালী মছলন্দপুর রেলওয়ের পুকুরপাড়ের মেহগুনী গাছ কাটার সত্যতা পাওয়া যায়। দেখা যায় কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বিশ্বাস নিজে দাড়িয়ে থেকে সরকারি রেলওয়ের জায়গার মেহগুনি গাছ লেবার দিয়ে কেটে উজার করে দিয়েছে।

এ ব্যাপারে তার নিকট গাছ কাটার কথা জিজ্ঞাসা করলে তিনি স্বীকার করেন আমি নিজেই কেটেছি। তাছাড়া তিনি সরকারি রেলওয়ের কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষমতার দাপট দেখিয়ে মেহগুনি গাছসহ অন্যান্য গাছ কেটে নিজে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে।

এ ব্যাপারে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু এর নিকট জিজ্ঞাসা করলে বলেন আমি এ ব্যাপারে কিছুই জানিনা। তাছাড়া তার নামে গরিবের জমি, ঘরবাড়ি দখল উচ্ছেদ এবং গরিবের বিতারিত করার অনেক অভিযোগ শোনা যায়।

কারন তার ভয়ে আসেপাশের লোকজন তার কাজের কোন প্রতিবাদ করতে পারে না। ফলে সরকারী জায়গায় লাগানো মেহগুনি গাছ ও অন্যান্য গাছ গাছালী লুটে পুটে খাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্যাতিত গরিব মানুষেরা স্থানীয় সরকার, উপজেলা প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিকট জোর দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।