× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

পিআইডি

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বৈধপথে রেমিট্যান্স প্রেরণের আহ্বান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর

Dutta
হালনাগাদ: রবিবার, ২৬ মে, ২০২৪
রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ এবং সিআইপি সংবর্ধনা-২০২১-২০২৩

 প্রবাসী বাংলাদেশীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহবান জানিয়ে বলেন, উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করুন। এতে আপনাদের মান-সম্মান-ইজ্জত বৃদ্ধি পাবে সেইসাথে দেশের উন্নয়ন ও সসমৃদ্ধি তরান্বিত হবে।”

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ কনস্যুলেট, দুবাইয়ের আয়োজনে “রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ এবং সিআইপি সংবর্ধনা-২০২১-২০২৩” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির, সিআইপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খায়রুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, সিআইপিদের সংবর্ধনার পাশাপাশি রেমিট্যান্স প্রেরণকারীদেরকে সম্মাননা প্রদান নিঃসন্দেহে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীরা উৎসাহিত হবে।

অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অভিবাসী কর্মীদের জন্য আরো টেকসই ভবিষ্যত নির্মাণে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মর্যাদাপ্রাপ্ত মোট ৭৫ জন ব্যবসায়ীকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশে নিয়মিতভাবে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্য থেকে পাঁচটি ক্যাটাগরীতে মোট ৫১ জনকে রেমিট্যান্স এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..