সমবায় রেষ্টুরেন্টের উদ্বোধন করলেন এমপি জুই

সমবায় রেষ্টুরেন্টের উদ্বোধন করলেন এমপি জুই

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান ॥ দিনাজপুরে বিভিন্ন উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সমবায় রেষ্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুর আদালত চত্বরে সমবায় ব্যাংক লিমিটেড ভবনে এই রেষ্টুরেন্টের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি “মহিলা সংরক্ষিত আসন” জাতীয় সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মাজারুল হক সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ: সাইফুল ইসলাম । এসময় অতিথিরা ফিতা ও কেক কেটে রেষ্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং রেষ্টুরেন্টের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

রেষ্টুরেন্টের স্বত্তাধীকারী শিক্ষানবীশ আইনজীবি রাবেয়া খাতুন রানু ”র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীর ক্ষমতায়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদশেই বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি বলেন, আমরা দেশের সুবিধাবঞ্চিত নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করছি তাই আপনারা নানামুখী উদ্যোগ নিয়ে মাঠে ময়দানে কাজ করুন আমরা আপনাদের পাশে আছি ও থাকবো ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।