× Banner
সর্বশেষ
সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  ঝিকরগাছায় মা-ছেলের মৃত্যু : অভিমানে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে নানা প্রশ্ন মাদারীপুরে শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

সব হারালেন পার্থ চট্টোপাধ্যায়

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
সব হারালেন পার্থ চট্টোপাধ্যায়

এবার তৃণমূল কংগ্রেসের মহাসচিবের পদ থেকে অপসারিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। শুধু তা-ই নয়,তাকে সরানো হলো তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র দৈনিক জাগো বাংলার সম্পাদক পদ থেকে। আর শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যপদ থেকে পরিষদীয় দলনেতা এবং তৃণমূল কংগ্রেসের সদস্যপদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দ্রুততার সঙ্গে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) উদ্ধার হওয়া টাকার উৎস দাবি করেন। ‌

এর আগে সব জল্পনার অবসান ঘটিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শিল্প ও তথ্যপ্রযুক্তি দফতরের মন্ত্রী ছিলেন। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিকেল ৩টা থেকে  তৃণমূল কংগ্রেসের কলকাতার সদর দফতরে বৈঠকে উপস্থিত ছিলেন খোদ দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা সেখানে উপস্থিত ছিলেন।

পার্থের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর প্রায় ৫০ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তৃণমূল দলের ভাবমূর্তি সংকটে পড়ে। তুমুল সমালোচনার মুখে পড়েন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন ওঠে তার সততা নিয়েও।

পার্থ মুখোপাধ্যায় গ্রেফতারের সময় অ্যারেস্ট মেমোতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা মুখ্যমন্ত্রীর নাম এবং ফোন নম্বর উল্লেখ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এতে চরম অস্বস্তিতে পড়েন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত শনিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। তাকে গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।

ছয়দিন ধরে ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা। অসুস্থতার কারণে চারদিন জেরা করতে পারেননি গোয়েন্দারা। মঙ্গলবার থেকেই জেরা শুরু করেন ইডি গোয়েন্দারা।


এ ক্যটাগরির আরো খবর..