সন্ত্রাস,চাঁদাবাজ ও দূর্নীতি প্রতিরোধে কোটালীপাড়ায় ৫ দলের বিক্ষোভ
কোটালীপাড়া(গোপালগঞ্জ)
প্রতিনিধিঃ
সন্ত্রাস,চাঁদাবাজ,দূর্নীতি ও মামলা বানিজ্য প্রতিরোধে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৫টি রাজনৈতিক দল এক হয়ে বিক্ষোভ মিছিল করেছে।
আজ মঙ্গলবার উপজেলার মহুয়ার মোড় থেকে জামায়াত ইসলাম,ইসলামী আন্দোলন,গণঅধিকার পরিষদ,খেলাফত মজলিস ও এনসিপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে একটি পথসভায় মিলিত হয়।
জামায়াতে ইসলামের কোটালীপাড়ার আমীর গাজী সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মহসিন উদ্দীন, মাওলানা ইয়াহিয়া, নুরুল ইসলামসহ ৫ দলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সন্ত্রাস ,চাঁদাবাজ,দূর্নীতি ও মামলা বাণিজ্য প্রতিরোধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


