সততার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে – এনামুল হক শামীম

সততার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে – এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই প্রত্যেককে সততার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। তবেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবনমান উন্নয়নে ‘গ্রাম হবে শহর’ ভাবনায় বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল রাজধানীর ধানমন্ডি’র একটি হোটেলে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, জুনেই যানবাহন চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেয়া হবে। মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টারপ্ল্যান প্রণয়নে ৬টি পরামর্শক প্রতিষ্ঠান কাজ করছে। শরীয়তপুরে ফোর লেনের কাজও এগিয়ে চলছে। ২০২৩ সালের মধ্যে শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

পরিষদের সভাপতি আবদুল্লাহ হারুন পাশা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. ফারুক হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, সংগঠনের সহসভাপতি আলমগীর হোসেন, প্রফেসর ওয়াজেদ কামাল, প্রফেসর মুজাহিদুল ইসলাম প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।