পাইকগাছায় সজিনার বাম্পার ফলন

পাইকগাছায় সজিনার বাম্পার ফলন

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।। পাইকগাছায় সজিনার ব্যাম্পার ফলন হয়েছে। বৈরি আবহাওয়ার পরও সজিনার ফলন ভালো হয়েছে। সজিনা চাষিরা উচ্চ মূল্যে পাওয়ায় কৃষকরা খুশি। মূল্যবেশি পাওয়ায় কৃষকরা সজিনার ডাল রোপন করতে উৎসাহিত হচ্ছে। বসতবাড়ীর আশ পাশ রাস্তার ধার ক্ষেতের আইলে লাগানো সজিনা গাছ যত্ন ছাড়াই অবহেলার মধ্য দিয়ে বড় হয়ে ওঠে।

সজিনা পুষ্টি ও ভেজষগুনে ভরা সবজি হিসাবে খুব দামী। সজিনার ব্যাপক চাহিদা ও উচ্চ মুল্যে বিক্রি হওয়ায় উপজেলার কৃষকরা এখন পতিত জমিতে পরিকল্পিতভাবে সজিনা গাছ লাগিয়ে লাভবান হচ্ছে।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানাগেছে, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২৫ হাজার হেক্টর জমিতে প্রায় ২১ হাজার গাছ আছে। প্রতি বাড়ীতে কমপক্ষে ৩/৪ টি গাছ রয়েছে। এসব গাছ বাড়ীর পাশ ও ক্ষেতের আইলে লাগানো। গাছে ফলনও বেশী হয়। যত্ন ছাড়াই এসব গাছ বেড়ে উঠছে। দেশে ২টি জাত আছে সজিনা ও নজিনা। সজিনার ফুল আসে জানুয়ারীতে আর নজিনা ফুল আসে মার্চ মাস থেকে। তবে সব ফুল থেকে ফল হয় না। একটি থোকায় ১৫০টির মতো ফুল হয়। ফুল ৪০ সেঃ মিঃ থেকে ৮০ সেঃ মিঃ পর্যন্ত লম্বা হয়। ফুল ফুটার ২ মাস পর ফল তোলা যায়। একটি বড় গাছ ৪’শ থেকে ৫’শ ফল ধরে। প্রতিটি ফলে ৩০-৪০ টি বীজ হয়। গাছ প্রতি সর্বোচ্চ ৩০/৭০ কেজি ফল পাওয়া যায়। মৌসুমের শুরতে সজিনার কেজি ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে ।

দেশে সাধারণ ডাল কেটে ডাল রোপন করে সজিনা গাছ লাগানো হয়। ভারত থেকে হাইব্রিড সজিনার জাত এদেশে এসেছে। এ জাতের বীজ বপন করে লাগাতে হয়। হাইব্রিড জাতের সজিনা গাছ দু’বার ফুল আসে। ফব্রয়ারী-মার্চ ও জুন-জুলাই মাসে। বিগত মৌসুমে ২৫ হাজার সজিনার ডাল রোপন করা হয়েছে। সজিনার মৌসুম শেষে এ বছরও ডাল রোপন করা হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, এ বছর অসময়ে ঝড়বৃষ্টি হয়নি, সজিনার ফুল আসার আগে শৈতপ্রবাহ হয়নি ও কুয়াশাও তেমন একটা পড়েনি। সর্বপরি আবহাওয়া অনুকূলে থাকায় বিগত কয়েক বছরের মধ্য এ বছর সজিনার সর্বোচ্চ ফলন হয়েছে।

তিনি আরো জানান, উপজেলার প্রতি বাড়ীতে কমবেশি সজিনা গাছ আছে। সজিনা পুষ্টিকর সবজি হিসাবে ব্যাপক চাহিদা থাকায় কৃষি অফিস থেকে কৃষকদের পরিকল্পিতভাবে সজিনা ক্ষেত গড়ে তোলার জন্য উদ্ভুদ্ধ করা হচ্ছে। প্রতি বছর উপজেলায় সজিনা গাছের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা সজিনার উচ্চমুল্য পাওয়ায় তারা লাভবানও হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।