পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রেজাউল আহসান।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর)রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত আদেশে তাকে পদোন্নতি দিয়ে ওই বিভাগে নিয়োগ জারি করেছে মন্ত্রণালয়।
এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে দায়িত্বে ছিলেন।

