উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে গিয়েছেন প্রধান উপদেষ্টা

উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিতে সচিবালয়ে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ের ৬নং ভবনের উপদেষ্টা পরিষদ সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টাকে সচিবালয়ে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সচিবালয়সহ আশেপাশের এলাকাতেও রয়েছে এ নিরাপত্তা।

আজকে উপদেষ্টা, সচিব, ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়ি ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না অন্য কোনো গাড়ি। এদিন দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।