শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, বিতর্ক ও সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, বিতর্ক ও সঙ্গীত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে অনুষ্ঠানটি আয়োজন করে শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়। সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দূর্নীতি দমনে ছাত্র/ছাত্রীদের ভূমিকা বিষয়ে রচনা, দূর্নীতি ও তার প্রতিকার রচনা, বির্তক, দেশাত্ববোধক সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাকসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.ইকবাল হোসেন।

পরে প্রতিযোগীতায় ষষ্ট শ্রেণী থেকে ১০ শ্রেনীর ছাত্রী/ছাত্রীদের মধ্যে ৩ টি ইভেন্টে ৯ জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোশারফ হোসে, সুকান্ত, মো.জসিম সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।