সংস্কার হচ্ছে তথ্য কমিশন, তথ্য অধিকার আইন জনকল্যাণে ব্যবহৃত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর-নজরুল ইসলাম

সংস্কার হচ্ছে তথ্য কমিশন, তথ্য অধিকার আইন জনকল্যাণে ব্যবহৃত নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর-নজরুল ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম বলেছেন, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন করা হয়।

তথ্য কমিশন সংস্কার করে আইনটিকে জনকল্যাণে ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। অতিরিক্ত সচিব আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন বাংলাদেশ-এর অডিটোরিয়ামে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সভায় টিআইবি এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বক্তৃতা করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আঃ হাকিম।

নজরুল ইসলাম বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং সকলের অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করে একটি সুখী-সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র গঠনের অন্যতম হাতিয়ার তথ্য অধিকার আইন।

তথ্য কমিশন বাংলাদেশের পরিচালক এস এম কামরুল ইসলামের সভাপতিত্বেবিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাপ্রধান, প্রতিনিধিবৃন্দ, একাডেমিসিয়ান ও সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।