× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

সংগঠনের নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন আলমগীর

admin
হালনাগাদ: সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের জরুরি বৈঠকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকের বিষয় ৫ জানুয়ারি। এতে বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকতে পারেন।

সোমবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১টায় মির্জা ফখরুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে বিএনপি। এরই অংশ হিসেবে এ বছর ৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয় দলটি। সমাবেশের অনুমতি পেতে ডিএমপির কাছে চিঠিও দেয় তারা। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগও একইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দেয়।

বিএনপি এ বিষয়টি অবগত হওয়ার পর সমাবেশের জন্য বিকল্প হিসেবে নয়াপল্টনের পার্টি অফিসের সামনের জায়গা চায়। কিন্তু এখন পর্যন্ত সোহরাওয়ার্দী কিংবা নয়াপল্টন-কোথাও সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। এমন পরিস্থিতিতে এ বৈঠক আহ্বান করা হয়েছে।

জানা গেছে, বৈঠকে ৫ জানুয়ারিকে কেন্দ্র করে পরবর্তী করণীয় নির্ধারণ ছাড়াও ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী যথাযথভাবে পালনে করণীয় নিয়েও আলোচনা হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..