শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট প্রদান

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গলঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ইছুবপুর শাহ আছকর আলী বহুমূখী মাদ্রাসা এর আয়োজনে কৃতি সংবর্ধনা ও মত বিনিময় সভা ২০১৬ইং অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় মাদ্রাসা মিলায়তনে  মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোঃ হোসেন আলীর সভাপতিত্বে ও সাইফুল ইসলামের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,  শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমের চেয়ারম্যান জনাব মোছাব্বির আলী  মুন্না, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মওসুদ ,  শ্রীমঙ্গল সদর ইউনিয়নের  মহিলা সদস্য মালিকা আক্তার, ইউপি  সদস্য মোঃ শাহজান মিয়া, শেখ মনছুল মোঃ আওলাদ আলী, মোঃ মাহমুদ আলী প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে ৬ জন কৃতি শির্ক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহব্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।