শ্যামনগরে দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

শ্যামনগরে দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে শনিবার সকালে স্থানীয় সাবেক এমপির সহোদর ভাই স.ম কামরুল হায়দার, এপিএস মোঃ আশরাফ আলী, গাড়ী চালক মেহেদি হাসান, উপজেলা কৃষকলীগের সম্পাদক আনিছুর রহমান, সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি আকবর কবীর ও আনছার আলীর পুত্র মিজানুর রহমানের বিরুদ্ধে রেকর্ডিয় ও ভিটার সামনে দোকানঘর জবর দখল করে নিয়েছেন এই মর্মে সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার নকিপুর গ্রামের মৃত সামছুর রহমানের পুত্র শেখ সাইফুল ইসলাম।

এ সময় তার আপন ভাই শেখ রেজা আহম্মদ ও তিনি বলেন নকিপুর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের রাস্তার পূর্ব পাশে তাদের রেকর্ডীয় ও বসতভিটা।

যার বর্তমান সেটেলমেন্ট জরিপে ডিপি ২২৩ নং খতিয়ান ও হাল দাগ ১৮৩,এসএস খতিয়ান ৫৭৭,দাগ নং ৭৮,৭৯ ভিটাবাড়ী অবস্থিত। বাড়ীর সামনে জেলা পরিষদের রাস্তা
সংলগ্ন জায়গা আমি ও আমার পরিবার ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৭৮/২০০৬,০৭

কেসের জায়গায় রাজস্ব পরিশোধ করে আসছিলাম। সেখানে দোকানঘর নির্মাণ করে শান্তিপূর্ণ ভাবে বাস করে আসছিলাম।

২০১৬ সালে উক্ত ব্যক্তি বর্গ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দোকানঘর গুলি জবরদখল করে। বিগত ২৩ সেপ্টেম্বর তারিখে জেলা প্রশাসক ও জেলা পরিষদের নির্বাহী বরাবর ১৭৮/২০০৬,০৭ কেসের পুনরায় ইজারা নবায়ন পেতে আবেদন করেছেন বলে জানান। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।