শ্যামনগরে জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সচেনতা বিষয়ক গোল টেবিল বৈঠক

শ্যামনগরে জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সচেনতা বিষয়ক গোল টেবিল বৈঠক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার সকালে ইউএনডিপির উদ্যোগে এবং ট্রাসবক্সের আয়োজনে শ্যামনগর এনজিও ফোরাম হল রুমে জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা এবং পরিবর্তন বিষয়ক গোল টেবিল আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

গোল টেবিল আলোচনাসভায় জিসিএ প্রকল্প ও জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন ট্রাসবক্সের ডিজিটাল বিষয়ের সমন্বয়কারী মোঃ সাকিবুল হান্নান। উপকূলের সুপেয় পানি সংকট, বাল্য বিবাহ, নারী পুরুষ মজুরী বৈষম্য, জেন্ডারভিত্তিক সহিংসতা, কৃষির ক্ষেত্রে নারীর উপস্থিতি, নারী নির্যাতন, বয়ঃসন্ধিকাল,কর্মক্ষেত্রে জেন্ডারসহিংসতা,কৃষিতে জৈব প্রযুক্তির ব্যবহার সহ অন্যান্য বিষয়ে মুখ্য আলোচক ও গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন ট্রাসবক্সের প্রোগ্রাম অফিসার নিশাত তাসনিম সিজা ও ডকুমেনটেশন অফিসার ফারহাত ফেরদৌজ।

গোলটেবিল আলোচনাসভায় আলোচনা করেন প্রধান শিক্ষক সেলিনা কাজল, শিক্ষক রনজিৎ বর্মন, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, কৃষিবিদ রাইছুল ইসলাম, ব্যাবসায়ী মিনারুল হক, আবু তালিব, দিপালী রানী, সেলিনা খাতুন, রাবেয়া খাতুন, রিজিয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি বাস্তবায়ন সহায়তায় ছিলেন শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতুল নাঈম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।