প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ঢাকাস্থ ভারতের হাইকমিশনে রাখা শোক বইয়ে আজ  স্বাক্ষর করেন তিনি ।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘ভারত রত্ন’ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। তিনি প্রণব মুখার্জির শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।