× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শৈলকুপায় ইজিবাইক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jhenidah-accident-death-4.jpg

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর নামক স্থানে বুধবার বিকালে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলো, শৈলকুপার ফুলহরি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী তহুরা খাতুন (২৫), একই উপজেলার গোকুলনগর গ্রামের ছবুর আলীর ছেলে তুহিন (২৮) ও রেনু খাতুন। দুর্ঘটনায় ৪ জন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। তাই নিহত’র সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মারুফ আক্তার জানান। দুর্ঘটনায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে রাস্তার খাদে পড়ে যায়।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার বিকাল পৌনে তিনটার দিকে শৈলকুপার দুধসর নামক স্থানে একটি প্রাইভেট কারের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই রেনু নামে এক মহিলা নিহত হন এ সময় আহত হন ৬ জন।

শৈলকুপা দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে তহুরা ও তুহিনের মৃত্যু ঘটে। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী বলে পুলিশ ধারণা করছে।


এ ক্যটাগরির আরো খবর..