× Banner
সর্বশেষ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা পর এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি কায়েম করছে – রাশেদ খাঁন ঝিনাইদহের পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন

পিআইডি

শেখ হাসিনা বিশ্ব মোড়লদের চোখ রাঙ্গানি ভয় পান না -মৎস্য মন্ত্রী

Dutta
হালনাগাদ: শনিবার, ২ মার্চ, ২০২৪
চোখ রাঙ্গানি ভয় পান না

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুর রহমান বলেছেন, সিলেটের মাটি শেখ হাসিনার ঘাটি। আপনারা সিলেটের মানুষ নৌকায় ভোট দিয়েছেন আর এই উপহার হিসেবে আপনাদের শফিকুর রহমান চৌধুরীকে শেখ হাসিনা মন্ত্রী করেছেন। এখন সিলেটকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়ে শেখ হাসিনা সিলেটবাসীর ভালোবাসার প্রতিদান দিবেন। কারণ শেখ হাসিনা অদম্য। তিনি বিশ্ব মোড়লদের চোখ রাঙ্গানি ভয় পান না।
২ মার্চ শনিবার বিকেলে নগরীর কিনব্রিজের চাঁদনীঘাট এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় এই সংবর্ধনার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শেখ হাসিনা প্রতিদান দিতে ভুলেন না। বহু রক্ত চোখ অপেক্ষা করে, বহু মোড়লদের চোখ রাঙ্গানি উপক্ষো করে এই বাংলার মানুষকে নির্বাচন উপহার দিয়েছেন।  যারা নির্বাচনের বিরুদ্ধে ছিল। নির্বাচন হবে না বলেছিলো। বিভিন্ন হুমকি স্যাংশন দেখিয়েছিলো তাদের মুখের উপর দাঁড়িয়ে শেখ হাসিনা বলেছিলেন, আমার বাংলা মানুষ আমার সঙ্গে আছে। বিশ্বের কোন মোড়লের চোখ রাঙ্গানিতে আমি পাই না। তাই আমাদের সবাইকে শেখ হাসিনার উন্নয়নের পক্ষে কাজ করতে হবে।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..