× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

শুধু ওয়ানডে ক্রিকেট খেলবেন মাশরাফি

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ শুধু ওয়ানডে ক্রিকেট খেলব। ভালো না লাগলে যেকোনো সময় ক্রিকেট ছেড়ে দেব। বললেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সম্প্রতি ওপার বাংলায় সেরা বাঙালির সম্মাননা পাওয়া মাশরাফি আনন্দবাজারকে দেয়া এ সাক্ষাৎকারে এমন কথা বলেন।

মাশরাফি বলেন, ‘যত দিন ক্রিকেট উপভোগ করব, ততদিন ক্রিকেটে আছি। যে দিন মনে হবে, আর ভালো লাগছে না, সেদিনই ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতে দ্বিধা করব না।’

ক্রিকেট ম্যাচের নেতৃত্ব নিয়ে বোর্ড এবং মাশরাফিকে নিয়ে সম্প্রতি বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ হয়। যার বেশির ভাগই ছিল নেতিবাচক। এসব নিয়ে কখনো মন্তব্য করেননি তিনি।

এ অবস্থার মধ্যেই সম্প্রতি তিনি এ মন্তব্য করলেন।

এদিকে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ মানেই বারুদ উত্তেজনা। দু’দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয় ট্রল আর পোস্ট দেয়ার উৎসব। দেখা যায় দ্বন্দ্ব আর রেষারেষি।

এ বিষয়েও কথা বলেছেন মাশরাফি। তিনি বলেন, ‘এই দ্বন্দ্বের জন্য মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী। আর একটা কারণও হতে পারে। আমরা যেহেতু এখন আগের চেয়ে অনেক ভালো খেলছি, তাই আমাদের কাছে আমাদের দেশের মানুষের প্রত্যাশাও বেড়ে গেছে।’

তবে মাঠ ও মাঠের বাইরে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে স্পোর্টিং মনোভাব ছাড়া অন্য কোনো দ্বন্দ্ব নেই বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্ক মোটেই খারাপ নয়। সে মাঠে বলুন বা মাঠের বাইরে। এই তো সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বার্মিংহামে হারার পরেও আমরা নিজেদের মধ্যে গল্প করেছি, আড্ডা দিয়েছি। যুবরাজের সঙ্গে আমার বন্ধুত্ব যেমন রয়েছে, তেমনই বিরাটের সঙ্গে আমাদের রুবেল, মুশফিকদের ভালো সম্পর্ক।’


এ ক্যটাগরির আরো খবর..