মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি’র শীতবস্ত্র বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টা দিকে দিকে মেহেরপুর পুলিশ লাইন্স মিলনায়তনে মেহেরপুরের বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানের পত্নী  শামসুন্নাহার বিউটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতির মেহেরপুর জেলা শাখার সভানেত্রী মিসেস তাহেরা রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম সহ পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।