× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক

শীঘ্রই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আগামী কয়েক মাসের মধ্যেই দু দেশের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসিআই)-এর সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। খবর দ্য ডনের।

বাংলাদেশি হাইকমিশনার বলেন, ঢাকা, করাচি ও লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটও শিগগিরই চালু হবে, যা বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময়কে আরও সহজ করবে।

এ সময় পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করতে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশের ভিসা পাওয়ার সহজ প্রক্রিয়ার কথা তুলে ধরেন ইকবাল হোসেন। উভয় দেশকে যৌথ উদ্যোগ ও শিল্প সহযোগিতা অন্বেষণের জন্য উৎসাহিত করেন তিনি।

বাংলাদেশি হাইকমিশনার বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের জন্য সমৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগে স্বাক্ষর করার ব্যাপক সুযোগ রয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা তুলে ধরছে।

আইসিসিআই সভাপতি জানান, অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়িক, শিল্প ও বাণিজ্য সম্প্রদায় উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করতে পারে।

শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। নাসির মনসুর কোরেশি জানান, সম্ভাব্য বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল নিয়ে তিনি যত দ্রুত সম্ভব ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার লক্ষ্যে বাংলাদেশ সফর করতে চান।


এ ক্যটাগরির আরো খবর..