× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

শিয়া মতাবলম্বীদের তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরনে নিহত ১, আহত শতাধিক

admin
হালনাগাদ: শনিবার, ২৪ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালানের সামনে পরপর ৩টি শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে সানজু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক লোক। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন- আবদুর রহিম (৩০), নাঈম হোসেন (৩৫), লাবনী আকতার (১৪), আয়শা আকতার (১২), সালাউদ্দিন (৪৫), তুহিন (১২), সুদীপ (২১), মাহবুবুর রহমান (২৬), রাকিব হোসেন (২৬), আয়াত উদ্দিন (২৬)।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কে বা কারা এ বোমা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে থাকা লোকজনের মধ্যে শতাধিক জন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান। তবে গুরুতর আহত প্রায় ৬০ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি জানান, আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে শুক্রবার রাত পৌনে ২টার দিকে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, ‘মিছিল শুরুর আগে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ ও র‌্যাব সদস্যরা হোসেনি দালানের চারপাশ পরিদর্শন করেন। এর সেখান থেকে একটি তাজিয়া মিছিল মূল ফটকের ভেতর থেকে দালানের বাহিরে বের হচ্ছিল। এ সময় পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে।’

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্তিশালী হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

চকবাজার থানার ওসি আবদুল আজিজ বলেন, ‘তাজিয়া মিছিলের জন্য শিয়া মতাবলম্বীরা হোসেনি দালানে সমবেত হলে বিস্ফোরণগুলো ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।’

উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র ইমাম হোসেনের (রা.) শহীদ দিবস আরবি মহররম মাসের ১০ তারিখকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করেন শিয়া মতাবলম্বীরা। সপ্তম শতকে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন ইমাম হোসেন। দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো শনিবার ভোররাতে তাজিয়া মিছিলের জন্য হোসেনী দালানে সমবেত হন শিয়া মতাবলম্বীরা।


এ ক্যটাগরির আরো খবর..