শিশুটি ডায়াবেটিসে আক্রান্ত কীভাবে বুঝবেন?

স্বাস্থ্য ডেস্ক: বর্তমানে শিশুদের ডায়াবেটিস আক্রান্তদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এখানে টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ দেয়া হলো:

ক্লান্তি: টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অগ্ন্যাশয় শরীরে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করতে পারে না। ফলে দেহে শক্তি উৎপাদনকারী প্রয়োজনীয় গ্লুকোজ বা শর্করা শরীরের কোষগুলোতে পৌঁছাতে পারে না। সেই কারণেই টাইপ-১ ডায়াবেটিস রোগীরা সারাদিনই ক্লান্ত অনুভব করে।

টয়লেট: টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া। এ রোগে আক্রান্ত শিশুদের বিছানায় প্রস্রাব করতে দেখা যায়। রাতে বার বার প্রস্রাব হওয়াকে সাধারণ সমস্যা হিসাবে দেখার সুযোগ নেই । যদি কেউ এই সমস্যায় ভোগেন তাহলে যত তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

তৃষ্ণা লাগা: ঘন ঘন তৃষ্ণা পাওয়া টাইপ-১ ডায়াবেটিসের বিশেষ লক্ষণ।বিশেষ করে,  রাতে বার বার পানির পিপাসা লাগাকে ডায়াবেটিসের অন্যতম লক্ষণ হিসাবে ধরা হয়।

রোগা বা দুর্বল হয়ে যাওয়া:  টাইপ-১ ডায়াবেটিসের কারণে শরীরে ইনসুলিনের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। যার কারণে দেহে গ্লুকোজের সঠিক ব্যবহার না হওয়ার কোষ ও শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।ফলে দিন দিন একজন মানুষ রোগা বা দুর্বল হয়ে যায়।

উপরোক্ত কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। আপনার শিশুর মধ্যে এই ধরনের উপসর্গ দেখা গেলে সময় নষ্ট না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসের পরীক্ষা করান। নির্দিষ্ট সময়ে টাইপ-১ ডায়াবেটিসের চিকিৎসা করালে ‘কিটোঅ্যাসিডোসিস’ নামক মারাত্মক শারীরিক সমস্যা প্রতিরোধ করা সম্ভব। টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের মানসিক সমর্থন যোগান। যাতে করে তারা বিষণ্নতায় না ভোগে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।