শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে (বিআরটিসি) বাসের ভাড়া পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে (বিআরটিসি) বাসের ভাড়া পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে (বিআরটিসি) বাসের ভাড়া পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত। সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান।

আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে। ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে বলেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, সকাল ৭ টা হতে রাত ৮ টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ সুবিধা ভোগ করবে।

তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিনে এ সুযোগ থাকবে না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শিগরিগিই এ বিষয়ে বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।