শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত

বিশেষ প্রতিবেদকঃ  যারা শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপান্তর করার চক্রান্ত করে, তারা দেশের শান্তি চায় না। অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।  বিএনপির সরকার পদত্যাগের দাবি প্রসঙ্গে এসব কথা বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুইজন শিক্ষার্থী নিহতের ঘটনায় একজন চালক জড়িত। এতে সরকারের কোনও হাত নেই। সরকার প্রথম দিনেই এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে। এরইমধ্যে চালক গ্রেপ্তার হয়েছে। সুতরাং সরকারের পদত্যাগের কোনও প্রশ্নই  আসে না।

বিএনপিসহ যারা এই বিষয়ে নাক গলানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে, সুতরাং নাক গলিয়ে লাভ হবে না।

গণপরিবহনের অনিয়ম দেখিয়ে দেয়ার মাধ্যমে আন্দোলনরত ছোট ছোট শিক্ষার্থীরা সুপার হিরোতে পরিণত হয়েছে এমন মন্তব্য করে ইনু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা সুপার হিরো। তবে শেখ হাসিনার সরকার ভিলেন নয়। তাই তোমাদের নয় দফা দাবি সরকার মেনে নিয়ে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। এবার থামতে হবে, ক্লাসে ফিরতে হবে, কেননা বাকি কাজটুকু সরকার করবে। তোমরা যে পথ দেখিয়েছ সেই পথ ধরে সরকার নিরাপদ সড়ক নিশ্চিত করবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।