× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শিক্ষাপ্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত শনিবার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Dipu-Moni-9.jpg

স্কুল-কলেজ খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হবে শনিবার। বললেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার বিকেলে সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। এছাড়া সব শিক্ষার্থীকে টিকা দেয়ার পরই আবাসিক হলে তোলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন এসএসসির জন্য ৬০ কর্মদিসের এবং এইচএসসির জন্য ৮৪ কর্মদিবসের সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছি। সেটির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান যত দ্রুত খুলে দিতে পারি, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে চলার সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আমাদের জাতীয় পরামর্শক কমিটি রয়েছে তাদের পরামর্শ নিয়ে নেই। আর এটি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভাও হবে। সেদিন পরিস্থিতি কী তা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেবো। আমরা কী পহেলা মার্চ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো? নাকি আরো কয়েকদিন সময় নিতে হবে। এটি আসলে সার্বিক করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘করোনা পরিস্থিতি এখন অন্য দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি। সেটি যেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তের জন্য খারাপ দিকে না যায়। সেই জন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা চাই।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছরের ১৭ মার্চ থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে কওমি মাদ্রাসাছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..