শাহরাস্তি ও চরফ্যাশনে ভোট চলছে

স্টাফ রিপোর্টার: শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে চাঁদপুরের শাহরাস্তি ও ভোলার চরফ্যানে পৌরসভায়।

সোমবার সকাল থেকে এই দুই পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে, তা চলবে বিকাল ৪টা পর‌্যন্ত।

প্রতিনিধিদের খবর-

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

পৌরসভার মেহার উচ্চ বিদ্যালয় ও নিজ মেহার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে।

ভোটারদের নিরাপত্তার জন্য র‌্যাব, বিজিবি ও পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

ভোলা : শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

সোমবার সকালে ৯টি ওয়ার্ডের ১৪টি ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোলার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, বিজেপি ও কোস্টগার্ড নিয়োজিত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।