× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

শার্শা উপজেলা প্রতিনিধি

শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

  যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশি পাঁচজন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শার্শার কায়বা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়
আটক ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার নলতা এলাকার মৃত ঝাড়ু বিশ্বাসের ছেলে মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার এনামুল শেখের ছেলে আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকার জালাল মোল্লার মেয়ে সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকা জেলার মিরপুর এলাকার হুমায়ুন তারুকদারের মেয়ে রোজিনা খানম (২৮) এবং বেনাপোল পোর্ট থানার তোতা মিয়ার মেয়ে সুফিয়া বেগম রিনা (৪৬)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর নিকট থেকে বাংলাদেশি এই পাঁচ নাগরিককে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার উদ্যোগও অব্যাহত রয়েছে এবং আটক বাংলাদেশিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..