× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

অনলাইন ডেস্ক

শার্শা বেনাপোলের পূজা মন্ডপে মেয়র লিটনের অনুদান

admin
হালনাগাদ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
শার্শা বেনাপোলের পূজা মন্ডপে মেয়র লিটনের অনুদান

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ প্রতি বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপুজা উপলক্ষে বেনাপোল-শার্শার ২৯টি পূজা মন্ডপে অনুদান প্রদান করা হয়েছে যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর পক্ষ থেকে।

প্রতিটি পুজা মন্ডপে ৩০০০ টাকা করে দেওয়া হয় তার নিজ তহবিল থেকে। এর মধ্যে শার্শা থানার আওতায় ২০ টি পূজা মন্ডপ ও বেনাপোল পোর্ট থানার আওতায় রয়েছে ৯ টি পূজা মন্ডপ।

শনিবার সকাল ১১ টার সময় শার্শা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযমের সভাপতিত্বে এ অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইচ চেয়ারম্যান মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির উদ্দিন তোতা, পুটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গফফার সরদার,সাবেক ছাত্র নেতা রুহুল কুদ্দুস ভুইয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শার্শা উপজেলা শাখার সিনিয়ির যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার দেবনাথ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুল, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান, আশরাফুল আলম বাটুল সহ যুবলীগ ছাত্রলীগ এর নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ টি পূজা মন্ডপের দায়িত্ব প্রাপ্ত সভাপতি সাধারন সম্পাদক সহ অন্যন্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান ।


এ ক্যটাগরির আরো খবর..