মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃযশোরের শার্শায় মাদক ব্যবসার টাকা লেনদেন নিয়ে দ্বন্দ হওয়ায় রমজান আলী (৫২) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে আহত করেছে। মুমূর্হ অবস্থায় স্বজনরা আহতকে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তী করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (০৩ জুলাই) ভোরে শার্শার উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রমজান আলী শার্শার রামচন্দ্রপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
আহতের স্বজনরা জানায়, সীমান্ত পথে ভারত থেকে এসে উকিল মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রমজান আলীকে। পরে নারিকেলবাড়িয়া-শালতা গ্রামের মাঝে বেতনা নদীর ধারে একটি আমবাগানে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে কুপিয়ে রক্তাত্ব করে। এবং মৃত্যু নিশ্চিত করতে পায়ের রগ কেটে দিয়ে ভারতে পালিয়ে যায় উকিলসহ তার সহযোগীরা। সকালে কৃষরা মাঠে যাওয়ার পথে রমজান আলীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। প্রথমে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এস আই) ইজাজুর রহমান বলেন,সন্ত্রাসী উকিল ভারত থাকে। সীমান্ত পার হয়ে এসে রমজানের পায়ের রগ কেটে পালিয়ে গেছে জানতে পরেছি। বাড়ি ফিরে মামলা করবেন রমজান।





