শার্শায় নবাগত নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা

শার্শায় নবাগত নির্বাহী অফিসারের সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভা
স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন শার্শায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। আজ ২৫ এপ্রিল সোমবার বেলা ১২ টার সময়  উপজেলা সভাকক্ষে  তিনি এ মত বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (সহকারী কমিশনার ভুমি)  রাসনা শারমিন মিথি, আইসিটি অফিসার আহসান হাবিব, উপজেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আজিবর রহমান, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, বেনাপোল বন্দর প্রেস কাব এর সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, শার্শা প্রেসকাব এর সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, বেনাপোল প্রেসকাব এর সভাপতি এনামুল হক, সিনিয়র সাংবাদিক আশানুর রহমান আশা, সাপ্তাহিক  শার্শা বার্তা সম্পাদক সালাম গফফার ছন্দ, সাপ্তাহিক গ্রামের সংবাদ সম্পাদক এম এ মুন্নাফ সীমান্ত প্রেসকাব বেনাপোল এর সভাপতি শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল উপজেলার সকল সমস্যা সাথে সমাধন করার চেষ্টা করর আশ্বাস দেন। সে জন্য প্রয়োজন সাংবাদিকদের সহযোগিতা। কারন সাংবাদিকরা সমাজের দর্পন। সকল উন্নয়ন কর্মকান্ডে তিনি সাংবাদিকদের ইতিবাচক ভুমিকা রাখার জন্য সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।