শার্শায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১১ পালাতক আসামী আটক

শার্শা(যশোর)প্রতিনিধিঃ শার্শায় অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১ পালাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় । তাদের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
শার্শা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।